
আঃ হান্নান, সোনারগাঁও প্রাতিনিধি:-
আজ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (RJF)এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি প্রতিবারের ন্যায় ব্যাপক আয়োজনের মধ্য দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।আজ বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম।
উদ্বোধক -বিচারপতি আব্দুস সালাম মামুন।
প্রধান আলোচক -মোঃ হাবিবুর রহমান।
সভাপতি -এস এম জহিরুল ইসলাম
স্বাগত বক্তব্য রাখবেন - মঞ্জুর হোসেন ঈশা।
আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত সংগঠনটি গ্রামের অবহেলিত সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান, তাদের অধিকার আদায় সহ যাবতীয় সহযোগিতা নিয়ে কাজ করে থাকেন। আজকের সেমিনার কে সফল করতে সংগঠনটির সভাপতি এসএম জহিরুল ইসলাম ভাই সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সভা সমাবেশ সফল করার আহ্বান করেছেন।