
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জমি কেনার জন্য সঙ্গে থাকা ৩ লাখ ১০ হাজার টাকা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাওলানা মাহমুদ হাসান শেখ বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জমি কেনার উদ্দেশ্যে ভুক্তভোগী কাঁচপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় যাত্রা করেন। পরে বন্দর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত জমি ক্রয়ের জন্য সঙ্গে থাকা টাকার ব্যাগটি সিএনজির ভেতরে রেখে নেমে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যাগে ৩ লাখ ১০ হাজার টাকা ছিল। সিএনজি থেকে নামার কিছু সময় পর বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন এবং সংশ্লিষ্ট সিএনজি শনাক্ত করে টাকা ও ব্যাগ উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রাথমিকভাবে টাকা বা ব্যাগের সন্ধান পাওয়া যায়নি ।
পরে ঘটনাটি জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এ সময় ভুক্তভোগী মাহমুদুল হাসান শেখ বলেন যদি কোন হৃদয়বান ব্যক্তি টাকার সন্ধান দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে।
যোগাযোগ: +8801916596934।
অথবা বন্দর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো