মো:মামুন আহমেদ জয়:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির ১,২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন..।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম আজাদ সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বিএনপি।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর মতিন।
মোবারক হোসাইন-সাবেক সদস্য সচিব,আড়াইহাজার উপজেলা ছাত্রদল ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক-সিনিয়র সহ-সভাপতি, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি।
সঞ্চালনায় আবু মুসা সিরাজী- যুগ্ম আহবায়ক,আড়াইহাজার উপজেলা যুবদল।
ও স্থানীয় বিএনপি নেতাকর্মী!
এসময় বক্তারা পবিত্র রমজান মাসে বাজার মূল্য স্থিতিশীল ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। একইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।