প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সেবা করতপ চান। বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন মুহাম্মদ রাজা রহমান। নির্বাচনী হাওয়ায় ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বার্তা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক সমাজসেবক ও জননেতা লায়ন মুহাম্মদ রাজা রহমান। তিনি একজন সৎ, শিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে কাঁচপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে লায়ন মুহাম্মদ রাজা রহমান এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করে আসছেন। মানুষের বিপদে-আপদে সবসময় তাঁকে পাশে পাওয়া গেছে। এলাকার সর্বস্তরের জনতা তাঁকে একজন যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে দেখতে চান। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ইশতেহার তুলে ধরে লায়ন মুহাম্মদ রাজা রহমান। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:উন্নত সড়ক ব্যবস্থা:যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অনুন্নত রাস্তাগুলোর দ্রুত সংস্কার।শিক্ষার মান উন্নয়ন: শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ঝরে পড়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ।স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
বিশুদ্ধ পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা: জলাবদ্ধতা দূরীকরণ এবং সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা।নারী, যুব ও ক্রীড়া উন্নয়ন: যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং নারী অধিকার ও আত্মকর্মসংস্থান সৃষ্টি। লায়ন মুহাম্মদ রাজা রহমানের এডুকেশন: বিএ (অনার্স) ইন ইকোনমিক্স, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, ইন্ডিয়া।
এমবিএ ইন ফিন্যান্স, দারুল ইহসান ইউনিভার্সিটি, ঢাকা, মার্চেন্ডাইজিং স্টাডিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন, ঢাকা। বেসিক ও অ্যাডভান্সড আরবি ভাষা শিক্ষা, অ্যারাবিক ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা। কাঁচপুর ইউনিয়ন এলাকা বাসীরাও লায়ন মুহাম্মদ রাজা রহমানের মত সম্পূর্ণ শিক্ষাগতার যোগ্যতা সম্পন্ন ও সৎ লোককেই তারা চেয়ারম্যান
হিসেবে দেখতে চান।
এলাকাবাসীদের তিনি বলেন, একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব কাঁচপুর গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”তিনি আরও উল্লেখ করেন,”কাঁচপুর: আমাদের ইউনিয়ন, আমাদের গর্ব। আপনাদের সমর্থনই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি।এদিকে লায়ন মুহাম্মদ রাজা রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর আন্তরিক দোয়া ও সমর্থ নিয়ে তিনি কাঁচপুর ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।