মোঃ আক্তার হোসেন
নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মজুমপুর এলাকায় একতা যুব সংঘের উদ্যোগে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়।
২৬ তারিখ সোমবার দিবাগত রাতে মজুমপুরে এ পূজায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বন্দর থানা বিএনপি'র সহ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোমেন ভূইয়া ও সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফিক।
এ সময় তারা মজুমপুর হতে ব্রহ্মপুত্র নদীর পাড়ে রাস্তাটি সংস্কার করার জন্য নিজেদের অর্থায়ন থেকে ৫০ হাজার টাকা অনুদান দিবে বলে জানিয়েছেন, তাদের এই উৎসবকে ভাগাভাগি করে নিতে, আরো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহজমপুর একতা যুবসংঙ্গ সভাপতি রিপন দাস, সাধারণ সম্পাদক শুভ, সহ মন,শান্ত, লোকনাথ, সোহাগ, সনাতন ধর্মলম্বীদের নারী পুরুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ