প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পরিচালিত ‘নতুন কুঁড়ি সৃজন ২’ কর্মসূচির অংশ হিসেবে বন্দরের নাসিক ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে
উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের নতুন কুঁড়ি সিজন টু এর বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।
শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য এই প্রতিভা অন্বেষণ ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কাইয়ুম মাস্টার, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এবং শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা।
এছাড়াও ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম সহ এলাকার অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
বাছাই পর্বে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায় থেকে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে