মোঃ আক্তার হোসেনঃ-
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে ধামগড় ইউনিয়ন পরিষদকে সম্মাননা দেয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম।
২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ্য ও পরিকল্পিত জাতি গঠনে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। বক্তারা ধামগড় ইউনিয়ন পরিষদের এ অর্জনকে জেলার অন্যান্য ইউনিয়নের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং তার পাশাপাশি এ অর্জনের জন্য ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।