প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জ ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির পঞ্চম বর্ষপূর্তি সদস্য সম্মেলন ও আলোচনা সভা ২৪ জানুয়ারি শনিবার বন্দরের মজহমপুর এলাকায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সহ-সভাপতি মুফতি মাওলানা মাসুম বিল্লাহর কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা হাকীম আব্দুল হান্নান, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমিতির প্রচার সম্পাদক ইদ্রিস আলী, সমিতির আয়ব্যয়ের বাৎসরিক হিসাব উপস্থাপন করেন কোষাধক্ষ্য হাকীম হারুনুর রশিদ।
খুব সকাল থেকেই সমিতির কার্যালয় নানাভাবে সজ্জিত করা হয়। সকালের নাস্তা ছিল গরুর গোস্ত দিয়ে খিচুড়ি। একে একে সমিতির সদস্যরা কার্যালয় অবস্থিত হতে থাকেন, কুশল বিনিময়ে করতে থাকেন, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সমিতির লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কিভাবে আমরা সকলে মিলে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারি সে বিষয়ে আলোচনা করা হয়। নতুন সম্পদ বৃদ্ধির জন্য জায়গা ক্রয় করা হয়, যা কোম্পানির জন্য একটি মাইলফলক ইতিহাস।
যারা কোম্পানির পণ্য নিয়ে ভালো ব্যবসা করেছেন। কোম্পানির পক্ষ থেকে তাদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পরে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। প্রত্যেক সদস্যকে কোম্পানির পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়। দুপুরের খাবার দেওয়ার পর মিলন মেলার সমাপ্তি ঘটে।