মোঃ আক্তার হোসেনঃ-
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলামের নিজ অর্থায়নে পাঁচ গ্রামের মানুষের চলাচলের রাস্তা সংস্কার করে জনপ্রিয়তার শীর্ষ আছেন ।
১৭ জুলাই শুক্রবার ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্যামপুর, দশদোনা, পূর্বপাড়া আড্ডা, খালপাড় এলাকার সাধারণ মানুষের চলাচলের একটি মাত্র রাস্তার বেহাল দশা থাকায় প্রায় কয়েক হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই রাস্তা সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে যেও কোনরকম সমাধান না পেয়ে মানুষ হতাশায় ভুগছিলেন, এসময় নিজ অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করেদিলেন মেম্বার পদপ্রার্থী মোঃ
শফিকুল ইসলাম।
নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে পাঁচ গ্রামের মানুষের কাছে যেন জনপ্রিয়তার শীর্ষ এখন মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম।
গ্রামবাসী জানান ফ্রেসিস্ট সরকারের লোকজন ক্ষমতা থাকার পরেও আমাদের এই রাস্তার কোন খোঁজ খবর নেয়নি কেউ, নতুন সরকার আসার পরে এই রাস্তার জন্য কোন রকম বাজেট না আসায় রাস্তাটির বেহাল দশা ছিল,এই আমাদের চলাচল করতে খুব কষ্ট হতো, আমাদের গ্রামের ছেলে শফিকুল তিনি এই ওয়ার্ডের বিএনপির সভাপতি তাছাড়া তিনি একজন মেম্বার পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী হওয়ার আগেও সে আমাদের খোঁজখবর নিতেন, যেকোনো সময় মানুষের পাশে দাঁড়াতেন, এখনো তার ব্যতিক্রম ঘটে নি, আমাদের এই চলাচলের রাস্তাটি সংস্কার করে দিয়েছেন আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুক, এবং আগামী নির্বাচনে আমরা তার পাশে থাকবো তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
এ বিষয়ে শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান আমাদের দেশ নায়ক তারেক রহমান, রাষ্ট্র পরিচালনা করছেন এবং এই দেশকে একটি আধুনিক দেশ হিসেবে পরিণত করার পরী-কল্পনা করেছেন, আমি সেই দলেরই একজন কর্মী মাত্র। আমি আমার এলাকার মানুষের পাশে আছি ও সারাটি জীবন থাকতে চাই, যাতে করে সকালের পাশে থেকে নিজেকে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে চাই।
এইটা আমার ধারাবাহিক কাজের একটা অংশ আমি যদি মেম্বার হতে পারি, সরকারি তহবিল থেকে যা আসে তার সাথে আমি নিজে অর্থ যোগ করে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চাই।