
নিজস্ব প্রতিবেদক :
কুখ্যাত নৌ ডাকাত তাজুর সঙ্গে সখ্য গড়ে তুলে একটি স্পিডবোটের মালিকের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেবের বিরুদ্ধে।
২০টিরও বেশি ডাকাতি মামলার আসামি তাজুর আশ্রয়-প্রশ্রয়ে এমন বেপরোয়া কর্মকাণ্ড চালাচ্ছেন বলে ভুক্তভোগী দাবি করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়,গত ২২ সেপ্টেম্বর স্পিডবোটটি নদীতে চলাচলের সময় নৌ ডাকাত আফতাব উদ্দিন নামের এক স্পিডবোর্ড চালককে প্রকাশ্যে দিবালোকে আটক করে নৌ ডাকাত মারধর করে ও টাকা দাবি করে নৌ ডাকাইত কাইলা শামীম ,ফারুক সহ কয়েকজন এ সময় আফতাব উদ্দিন টাকা দিতে রাজি না হওয়ায় এএসআই মোতাল কে মোবাইল ফোনে ডেকে এনে ডাকাতি করার স্পিড বোর্ড বলে সেটি আটক করেন এবং তা ছাড়িয়ে দেওয়ার বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করেন। টাকা না দিলে বোর্ড বাজেয়াপ্ত করা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, ওই অঞ্চলের শীর্ষ ডাকাত তাজুর সাথে মোতালেবের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তার প্রভাব খাটিয়েই তিনি স্থানীয় নৌযান মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন নদীতে চলা বালুর বালগেট আটক করে চাঁদাবাজি করেন বলে জানান নাম প্রকাশ করতে অনিচ্ছুক ভুক্তভোগী কিছু বলগেটের সুগানি (চালক )।
এ বিষয়ে ভুক্তভোগী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং স্পিড বোর্ডের বৈধ কাগজপত্র জমা দিলে তা ছেড়ে দেওয়ার আশ্বাস দেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ রুহুল আমিন, এবং দ্রুত তদন্তপূর্বক অভিযুক্ত এএসআই মোতালেবের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আফতাব উদ্দিন । তবে অভিযুক্ত এএসআই মোতালেব তার বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।