
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ চরাঞ্চল নুনেরটেকে কৃষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল বারদীর নুনেরটেক এলাকায় ব্যতিক্রমী এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল।
সভায় নুনেরটেকের কৃষকদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে আলোচনার অংশ গ্রহণ করেণ নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শারজাহানসহ সভাপতি ফজুল, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সোলমান, বারদী ইউনিয়ন কৃষক দলনেতা বিল্লাল হোসেন, আক্তার, ইবরাহিম, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও কৃষকদের কৃষিকাজে ব্যবহার্য উপহার সামগ্রী বিতরন করা হয়।