প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে সোনারগাঁ উপজেলার প্রথম বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোববার ৬ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং অফিসার ও এডহক কমিটির সভাপতি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার।
সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদিকুর রহমান সেন্টু।
এছাড়া পুরুষ বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. অমিত হাসান, মহিলা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রোকেয়া সুলতানা, মহিলা অভিভাবক সদস্য হিসেবে মাহবুবা আক্তার ও নুসরাত জাহান, জমিদাতা সদস্য হিসেবে মো. মহিউদ্দিন আব্দুল কাদের রতন এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ হুসাইন, সিনিয়র শিক্ষক বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চ বিদ্যালয়কে মনোনীত করা হয়েছে।
কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে কবির আহম্মেদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সদস্য হিসেবে মো. আমির হোসেন মনোনীত হয়েছেন। পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর. বিলকিস।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আয়োজকরা বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।