প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
সোনারগাঁ পরগনার হাদি মুবাল্লীগে ইসলাম হযরত মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ এর সহধর্মিনী খোদেজা বিবি শাহীনুর বেগম বার্ধক্যজনিত কারণে নুনেরটেক লালপুরী মনজিল নিজস্ব বাস ভবনে আজ সোমবার (১৮ মে ২০২৬) বিকাল ৫ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
তিনি এক মেয়ে পাঁচ ছেলে এবং, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার ১৯/ ০৫ /২০২৬ বাদ জোহর লালপুরী দরবার মসজিদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হবে।