
বিশেষ প্রতিনিধি: সোনারগাঁও এর ললাটি বাস স্ট্যান্ড সংলগ্ন মোঃ তোফাজ্জল মিয়ার মার্কেটে মোঃ নিজাম মিয়ার খাবার হোটেল, সবজি ও চা-পানের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও বিভিন্ন পণ্য খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক ১২ টার পরে দোকান মালিক স্থানীয় নিজামুদ্দীন ,পিতা—মরহুম আঃ ছাত্তার এর মালিকানাধীন দোকানটি বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন আনুমানিক সকাল ৬টায় দোকানে এসে ভিতরে প্রবেশ করে দোকানের টিনের চাল কাটা অবস্থায় দেখতে পান এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল রাতের আঁধারে কে বা কারা চুরি করে নিয়ে যায় ।
দোকান মালিক নিজামুদ্দীনের সাথে কথা বলে জানা যায় উল্লেখ চোরেরা দোকানে থাকা নগদ ২০০০০/= টাকা , একটা এলইডি টেলিভিশন, একটা ব্যাগে রাখা বিভিন্ন ব্র্যান্ডের অনেক গুলো বিড়ি সিগারেটের প্যাকেট/বান্ডিল, অন্যান্য খাবার পন্যসহ নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়, তার দাবি অনুযায়ী খোয়া যাওয়া পন্যের মূল্য ও নগদ টাকাসহ মোট পরিমাণ ১৫০০০০/= একলাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
ঘটনার পর দোকান মালিক বিষয়টি স্থানীয়দের জানান এবং চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনারগাঁও থানায় সাধারণ ডায়রী করেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।