প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
সোনারগাঁ ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের আওতাধীন বারদী হাই স্কুল এন্ড কলেজে সুরক্ষা বিষয়ক সভায় পরিদর্ষন করেন আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ।
(০৩ সেপ্টেম্বর) বুধবার ব্র্যাকের “শিখা” প্রকল্পের আওতাধীন বারদী হাই স্কুল এন্ড কলেজে সুরক্ষা বিষয়ক সচেতনতা সভায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে আসেন জনাব মোঃ আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ।
ব্র্যাকের “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি” শীর্ষক প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চার বছর মেয়াদি এ প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চলবে।
ব্র্যাক শিখা প্রকল্প কর্তৃক নির্ধারিত স্কুল সমূহে " বাংলাদেশে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি কমানোর লক্ষ্যে" বাংলাদেশের ঢাকা, চিটাগাং, রাজশাহী, গাজিপুর, বরিশাল ও নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, পরিবহন ও ডিজিটাল প্লাটফর্মে এই প্রকল্প নারী ও শিশুদের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বারদী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সচেতনতা মূলক সভা, শিক্ষকদের সচেতনতামূলক সভা, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবকদের সচেতনতামূলক সভা, শিক্ষকদের সাইকোসোশ্যাল ট্রেনিং, শিক্ষার্থীদের মধ্যে০ থেকে পিয়ার লিডার নির্বাচন, যুব ফোরাম গঠন, এবং বিভিন্ন কালচারাল এক্টিভিটিজ এর মাধ্যমে স্কুলে যৌন হয়রানি প্রতিরোধ ব্যবস্থাকে আরো জোরদার করা।
সভা পরিদর্শন ও সেশন পরিচালনায় অংশগ্রহণ করে আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার জানান, ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স পোগ্রামের আওতাধীন শিখা প্রকল্পের এমন উদ্যোগ আসলেই আমাদের বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের ভূমিকা রাখবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মো: মিজানুর রহমান পারভেজ, মোদাচ্ছেরুল হক পাভেল।