
আব্দুল হান্নান, বিশেষ প্রতিবেদক:
"আজ ১৮ই জুলাই। আজ "ম্যান্ডেলা দিবস"।
*নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস' বা 'ম্যান্ডেলা দিবস' দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার সম্মানে প্রতি বছর তাঁর জন্মদিনে উদযাপিত একটি আন্তর্জাতিক দিবস।*
প্রতি বছর ১৮ই জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে 'নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস' পালিত হয়। ২০০৯ সালে জাতিসংঘ এই দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক নেলসন ম্যান্ডেলার ৬৭ বছরের লড়াই ও মানবতার প্রতি অবদানের সম্মান জানাতে এই দিনে মানুষকে ৬৭ মিনিট সমাজসেবামূলক কাজে সময় কাটানোর আহ্বান জানানো হয়।
আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অনেক সরকারি ছুটি আছে বিভিন্ন বিশেষ ব্যক্তিদের বিশেষ অবদানের জন্য। অথচ আন্তর্জাতিক এই বর্ণবাদবিরোধী নেতা দ্বীর্ঘ ৬৭বছর আন্দোলন করার পরও সেই দিবস কে ছুটি হিসেবে না নিয়ে সমাজ সেবা দিবস যা সমাজ সেবার সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যাচ্ছেন প্রায় দেড় যুগের বেশি সময় ধরে।
এদিবস পালন থেকে আমরা আমাদের অনেক দিবস কে সমাজ সেবায় রূপান্তরিত করতে পারি।
ইতিহাস :
২০০৯ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল, নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সমগ্র বিশ্ববাসীকে 'ম্যান্ডেলা দিবস' পালনের আহ্বান জানায়। এই দিনটিকে ছুটির দিন হিসেবে না রেখে তাঁরা নেলসন ম্যান্ডেলার আদর্শে সামাজিক সেবামূলক কাজকর্মের দিন হিসেবে স্থির করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে "নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস" উদযাপনের ঘোষণা করে। ২০১০ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই, নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সর্বপ্রথম এই আন্তর্জাতিক দিবস পালিত হয়।