
মোঃ ইদ্রিস আলী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জানাব এ টি এম আজহারের মুক্তির দাবিতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষনা মোতাবেক বিক্ষোভ করেছেন জামাতে ইসলামি নারায়ণগঞ্জ মহানগর এবং নারায়ণগঞ্জ জেলা।বিক্ষোভ মিছিলটি খানপুর হাস্পাতালের সামনে থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার চত্বর গুরে মেট্রো সিনেমা হলের সামনের গোল চত্বরে সমাবেশের মধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহনগরীর সাবেক আমির।এবং নারায়ণগঞ্জ সদর এবং বন্দরের জামাতে ইসলামির এম পি পদপ্রার্থী জনাব মাওলানা মইনউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর সম্নানিত আমির এবং নারায়ণগঞ্জ চার আসনের এম পি পদপ্রার্থী জনাব মাওলানা আবদুল জব্বার। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে জামাতের সহকারী সেক্রেটারি জনাব এ টি এম আজহারের নিঃশত মুক্তি দাবি জানান। বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ এর সকল উপজেলা থেকে নেতা কর্মী উপস্থিত ছিলেন।