প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি সামুরাই,১টি চাপাতি ও ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয় ১৩ সেপ্টেম্বর রাতে সোনারগাঁর কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে মিজানুর রহমান সোহেল (৪১), আটক করে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় যায়, সে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাত দলের অন্যান্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), নাহিদ (৩৩), আলামিন (২৫), ইউসুফ (৩০)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
...বিস্তারিত পড়ুন
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা ও
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরপরাধ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় তারা হামলার সুষ্ঠু তদন্ত, মামলা প্রত্যাহার এবং পুলিশের
বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও মিনারবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিবাদীপক্ষের লোকজন। তাদের দাবি, প্রকাশিত প্রতিবেদনে একপক্ষের অভিযোগকে গুরুত্ব দিয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে;
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন্দ সহ আশপাশের কয়েকটি এলাকায় রাতের আঁধার নামলেই বাড়ে ‘ভুয়া পুলিশ’ ও ছিনতাইকারী চক্রের তাণ্ডব। সিভিল পোশাকে কিংবা হ্যান্ডকাফ-অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি