
বিশেষ প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগের লগি-বৈঠার হামলায় নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের মদনপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। তাঁরা ওই দিনের সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বক্তব্যে মো. হাফিজুর রহমান ২৮ অক্টোবরের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশে আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা অতীতের রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভাটি অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয় , সভায় বক্তব্য ছাড়াও চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।