প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি সামুরাই,১টি চাপাতি ও ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয় ১৩ সেপ্টেম্বর রাতে সোনারগাঁর কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে মিজানুর রহমান সোহেল (৪১), আটক করে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় যায়, সে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাত দলের অন্যান্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), নাহিদ (৩৩), আলামিন (২৫), ইউসুফ (৩০)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
...বিস্তারিত পড়ুন