1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ‘উচ্চ শিক্ষায় জাপান’ শীর্ষক সেমিনার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ আক্তার হোসেন:

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ‘উচ্চ শিক্ষায় জাপান’ শীর্ষক সেমিনার ও পানাম ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সাইনবোর্ডস্থ গ্রান্ড চাঁদনী চাইনিজ রেস্টুরেন্টে পানাম ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর উদ্যোগে এ সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানাম ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মো. আফজান হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শামিম মন্ডল, পানাম ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. নূর নবী, পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেমিনারে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন একাডেমিক সম্ভাবনা, জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থান ও মাইগ্রেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পানাম ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. নূর নবী বলেন, দেশের ৬৪ জেলায় ৬৪টি পানাম ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কারিগরি শিক্ষা কার্যক্রম চালুর আশাবাদ রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান দেশে বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জে-সার্ট এক্সাম বাংলাদেশ অফিসের জেনারেল ম্যানেজার ARITOMO MAKOTO, বাংলাদেশ চ্যাপ্টারের হেড মো. তুহিন, ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন সেন্টারের মোহাম্মদ আলী লিয়াকত এবং কামাল পাশা গ্লোবাল ডিস্টা লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে অবহিত করা এবং জাপানে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরাই এ সেমিনারের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর