1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ময়দান ও কবরস্থানসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ কোনোভাবেই মেনে নেবেন না এলাকাবাসী। এখানে ঈদের নামাজ, জানাজার নামাজ ও কবর জিয়ারত করা হয়। তাই ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা ও পরিবেশদূষণ রোধে প্রস্তাবিত স্থান পরিবর্তন করে অন্য উপযুক্ত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি জানান তাঁরা। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
তারা আরও বলেন, সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ডে আমিনপুর মাঠের পাশে, সেতুর কাছে এবং পৌরসভার আশপাশে বেশ কিছু সরকারি খাসজমি রয়েছে। এসব জমির মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে ডাম্পিং স্টেশন নির্মাণ করা যেতে পারে। ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাইজদিয়া ঈদগাহ, কবরস্থান ও মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, হাজী বাড়ি জামে মসজিদের সভাপতি হাজী ইসমাইল হোসেন এবং বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁ পৌরসভায় বর্তমানে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন নেই। রাইজদিয়া এলাকার বাসিন্দারা মানববন্ধনের মাধ্যমে তাঁদের আপত্তি ও উদ্বেগের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে কী করা যায়, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর