1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মেঘের গর্জন শুনলেই মাঠ ছাড়ুন মায়াদ্বীপে কৃষকদের সচেতন করল এসএসটিএফ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

আকাশে মেঘ জমেছে, দূরে শোনা যাচ্ছে বজ্রের গর্জন। কিন্তু ফসলের মাঠে তখনও কাজ করে যাচ্ছেন কৃষক। অজান্তেই তারা এগিয়ে যাচ্ছেন মৃত্যুঝুঁকির দিকে। দেশে প্রতিবছর বজ্রপাতে প্রাণ হারান তিন শতাধিক মানুষ। এর বড় একটি অংশই কৃষক। এমন বাস্তবতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মায়াদ্বীপে কৃষকদের মাঝে বজ্রপাত থেকে জীবন বাঁচাতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)।
শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা বজ্রপাতের ঝুঁকি, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং আত্মরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন। বিশেষ করে মেঘের গর্জন শোনা মাত্র খোলা মাঠ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবক ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক মাসুদ রানা। তারা কৃষকদের জানান, বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির পাশে কিংবা খোলা জায়গায় অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক। একইসঙ্গে মাছ ধরা, নৌকায় অবস্থান, মোবাইল ফোন ব্যবহার এবং জলাশয়ের আশপাশে অবস্থান করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, “বজ্রপাত এখন দেশের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। সচেতনতার অভাবে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। আমরা মাঠপর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দিয়ে এই প্রাণহানি কমিয়ে আনতে চাই।”
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বজ্রপাতের প্রকোপ ও তীব্রতা বেড়েছে। ফলে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, সামাজিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যেই এসএসটিএফ বিভিন্ন এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

কর্মসূচিতে অংশ নেওয়া কৃষকরা জানান, বজ্রপাতের সময় নিরাপদ আচরণ সম্পর্কে তাদের অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করা বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়াকে তারা স্বাভাবিক মনে করতেন। সচেতনতামূলক এ আয়োজনের মাধ্যমে তারা নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছর ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের আরিয়াল বিল এলাকায় কৃষকদের মাঝে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে এসএসটিএফ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও উপকূলীয়, চরাঞ্চল ও নদীবেষ্টিত ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ প্রস্তুতি ও জননিরাপত্তা বিষয়ে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস, সচেতনতা বাড়ানো গেলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর