
সানাউল্লাহ মুন্সী
নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ আগষ্ট রবিবার) বিকেলে ভুইগড় এলাকায় কাজী মোঃ ইদ্রিস আলী মিন্টুর সঞ্চালনায় এস আলমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪১সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ভুইগর এলাকার পল্লী চিকিৎসক এস আলমকে আহবায়ক ও ইদ্রিস আলী মিন্টুকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
পল্লী চিকিৎসাকে সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন, যুগ্ম আহবায় আলী রাজা,ইসমাইল গাজী,কবির, গোলাম আজম, শাহিন২, ও সদস্য সানাউল্লাহ মুন্সী, বিল্লাল হোসেন,শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।