1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

কুতুববাগ দরবার শরীফে দুদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী( সঃ) অনুষ্ঠান পালন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আক্তার হোসেন
আজ১২ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ) সাঃ) এর শুভাগমন ও ওফাত দিবস উপলক্ষে ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফে। ২দিনব্যাপী পালিত হচ্ছে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।
২৫ আগস্ট বাদ মাগরিব থেকে রাসূল (সাঃ) এর জীবনাদর্শ ও উম্মতে মোহাম্মদীর করণীয় সম্পর্কে বিরতিহীনভাবে বয়ানের মাধ্যমে তুলে ধরেন কুতুববাগ দরবার শরীফের প্রখ্যাত আলেম-ওলামাগণ। রাতভর কোরআন হাদিসের আলোকে মহানবী (সাঃ) এর ওপর দরূদ, জিকির ও মোরাকাবা- মোশাহেদাসহ রাতের তৃতীয় ভাগে রহমত পালন শেষে আজ বাদ জোহর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । মিলাদুন্নবীর এই দ্বীনি জলসায় অংশ নিচ্ছেন রাজধানীসহ সারাদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত আশেকান, জাকেরানসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।
আজ ২৬ আগস্ট বাদ জোহর দরবার শরীফের পীর ও মুর্শেদ শাহসুফি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশিবন্দী মোজাদ্দেদী কুতুববাগী আখেরি নবীর জীবনাদর্শের ওপর মহামূল্যবান আলোচনা পেশ করবেন।
মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খাজাবাবা কুতুববাগী বলেন, যাঁকে সৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ তা’আলা কুলকায়েনাত সৃষ্টি করেছেন এবং বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৃষ্টিই রাসূল (সাঃ) এর ওপর দরুদ পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এর জন্য আমরা অতি ভাগ্যবান। তাই দয়াল নবীর আদর্শ সর্বস্তরে আরো বেশি ছড়িয়ে দিতে হবে।
জোহরের নামাজ শেষে। কুতুববাগী কেবলা
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ইসরাক হোসেন,
বিএনপর চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, দক্ষিন সিটিকর্পোরেশন প্রাসাসক বীর মুক্তিযুদ্ধা আব্দুস সালম, কুতুববাগ দরবার শরিফের সভাপতি মোঃ ইউনুস ও ইউনুস গ্রূপ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর