1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বজ্রপাতে আড়াইহাজারে ১ কৃষকের মৃত্যু আহত -২

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বজ্রপাতে কৃষকের মৃত্যু ,নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক ব্যক্তির নির্মম মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ ১৮ মে  (সোমবার) সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় উপজেলার লালুর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামাদ লালুর কান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন— একই এলাকার ইউসুফ আলী ও ইসমাইল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে সামাদ, ইউসুফ ও ইসমাইল বাড়ির পাশে চকে ধানের জমিতে কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে তারা কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্রই আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তারা তিনজনই গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবার ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ইউসুফ আলী ও ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর