1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের ভাড়া বাসায় দুধর্ষ চুরি

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

আব্দুল হান্নান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) বিশেষ প্রতিনিধি:

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের খিলগাঁও ভাড়া বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে এই ঘটনা ঘটে। চোর চক্র বাসার মূল দরজার তালা ভেঙ্গে ঘরের ষ্টীলের আলমারি, সোকেস, ওয়ারড্রপ এর তালা ও গ্লাস ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বাসায় থাকা জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে শুক্রবার খিলগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খিলগাঁও থানার এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে আশে পাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে এস এম জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা করে চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বাসা খালি ছিল, প্রতিদিনের মতো সকাল ৯টায় বাহিরে নাস্তা খেতে গিয়ে যথারীতি ৯.৪৫ মিনিটের মধ্যে বাসায় এসে এ দুধর্ষ চুরির ঘটনা চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দেখে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এস এম জহিরুল ইসলামের বাসায় গিয়ে সমবেদনা প্রকাশ করেন এবং তারা খিলগাঁও থানায় গিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সাংবাদিক ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট মহলের সাথে সাথে *প্রতিদিনের নারায়ণগঞ্জ সম্পাদনা পরিষদের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর