1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাতকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সানজিদ হাসনাতের পরিবার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় কোন মামলা নেই।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারিক জানান, আটকের পর সানজিদ হাসনাতকে ডিবি সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত সানজিদ হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের আওয়ামী লীগের মনোনয়নে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কায়সার হাসনাত সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এদিকে সানজিদ হাসনাতের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সোনারগাঁও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর