1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁ এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসএসসি পরীক্ষায় পাসের হার ৭২.৮৮ শতাংশ এবং দাখিল পরীক্ষায় ৭৬.৪৬ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে জিপিএ-৫ অর্জন করেছে মোট ১৬৮ জন শিক্ষার্থী।
প্রকাশিত তথ্যে জানা যায়, সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৭৩৩ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন শিক্ষার্থী।
অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৪০৬ জন উত্তীর্ণ হয়েছে। দাখিল পরীক্ষায় পাসের হার ৭৬.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ জন শিক্ষার্থী।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সোনারগাঁ উপজেলায় এসএসসির তুলনায় দাখিল পরীক্ষায় পাসের হার কিছুটা বেশি। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর