1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত
0-0x0-0-0#

প্রতিদিনের নারায়ণগঞ্জ জেলা 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদ মিয়ার উদ্যোগে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভট্টপুর সিরাতুল মুস্তাকিম এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২৯ নভেম্বর বাদ আসর ভট্টপুর সিরাতুল মুস্তাকিম এতিমখানায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদ মিয়া বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তার জন্য বাংলাদেশের সব মানুষ দোয়া করছেন। আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেয়।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সিরাজুল মোস্তাকিম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ আরিফুর রহমান আরিফ।এসময় আরও উপস্থিত ছিলেন সিরাতুল মুস্তাকিম এতিমখানার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ হৃদরোগ , ডায়াবেটিকস , লিভার সিরোসিস, কিডনি জটিলতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে যেকোন মুহুর্তে দেশের বাইরে নিয়ে যেতে হতে পারে। তাই এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় সক কিছু তৈরি করে রাখা হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর