1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আলো আই হসপিটাল’। উপজেলার প্রাণকেন্দ্র সোনারগাঁ চৌরাস্তায় হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইনসাফ হসপিটালের চেয়ারম্যান ডা. সাত্তার বিন সুমন, স্থানীয় সমাজ সেবক মো. নুরুজ্জামান,  মো. ফজলুল হক, সাংবাদিক রবিউল হুসাইন, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো.হোসাইন,  প্রকৌশলী সাইদুল হক, মাওলানা মহিউদ্দিন মামুন ও মনিরুজ্জামান পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ হোসেন,  সেলিম আহমেদ প্রধান, গিয়াস কামাল, ইমরান হোসেন, মোক্তার হোসেন, ফয়সাল হোসেন ও শাহদাৎ হোসেন সাইমন প্রমূখ। 
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল কামাল।
নতুন এই চক্ষু হাসপাতাল চালুর মধ্য দিয়ে সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দাদের চোখের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
এ হাসপাতালে অত্যাধুনিক মেশিনে চোখের ফেকো অপারেশনসহ বিভিন্ন সার্জরির
ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি চোখের সব ধরনের পরীক্ষা ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর