1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

চেয়ারম্যান হয়ে কাঁচপুর ইউনিয়নবাসীর সেবা করতে চান লায়ন মুহাম্মদ রাজা রহমান

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সেবা করতপ চান। বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন মুহাম্মদ রাজা রহমান। নির্বাচনী হাওয়ায় ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বার্তা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক সমাজসেবক ও জননেতা লায়ন মুহাম্মদ রাজা রহমান। তিনি একজন সৎ, শিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে কাঁচপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।​
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে লায়ন মুহাম্মদ রাজা রহমান এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করে আসছেন। মানুষের বিপদে-আপদে সবসময় তাঁকে পাশে পাওয়া গেছে। এলাকার সর্বস্তরের জনতা তাঁকে একজন যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে দেখতে চান।​ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ইশতেহার তুলে ধরে লায়ন মুহাম্মদ রাজা রহমান। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:​উন্নত সড়ক ব্যবস্থা:যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অনুন্নত রাস্তাগুলোর দ্রুত সংস্কার।​শিক্ষার মান উন্নয়ন: শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ঝরে পড়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ।​স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

​বিশুদ্ধ পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা: জলাবদ্ধতা দূরীকরণ এবং সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা।​নারী, যুব ও ক্রীড়া উন্নয়ন: যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং নারী অধিকার ও আত্মকর্মসংস্থান সৃষ্টি। লায়ন মুহাম্মদ রাজা রহমানের এডুকেশন: বিএ (অনার্স) ইন ইকোনমিক্স, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, ইন্ডিয়া।
​এমবিএ ইন ফিন্যান্স, দারুল ইহসান ইউনিভার্সিটি, ঢাকা,​ মার্চেন্ডাইজিং স্টাডিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন, ঢাকা।​ বেসিক ও অ্যাডভান্সড আরবি ভাষা শিক্ষা, অ্যারাবিক ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা।​ কাঁচপুর ইউনিয়ন এলাকা বাসীরাও লায়ন মুহাম্মদ রাজা রহমানের মত সম্পূর্ণ শিক্ষাগতার যোগ্যতা সম্পন্ন ও সৎ লোককেই তারা চেয়ারম্যান
হিসেবে দেখতে চান।
এলাকাবাসীদের তিনি বলেন, একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব কাঁচপুর গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”তিনি আরও উল্লেখ করেন,”কাঁচপুর: আমাদের ইউনিয়ন, আমাদের গর্ব। আপনাদের সমর্থনই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি।​এদিকে লায়ন মুহাম্মদ রাজা রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর আন্তরিক দোয়া ও সমর্থ নিয়ে তিনি কাঁচপুর ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর