1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁ উপজেলার দোকান-মার্কেট রাত ৮টার পর বন্ধের নির্দেশ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ )বিশেষ প্রতিনিধি:

বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো সোনারগাঁয়ে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, সোনারগাঁয়ের শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।
এ সংক্রান্ত একটা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সোনারগাঁ উপজেলা থানা নির্বাহীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ থেকে গতকাল পোস্ট করা হয়েছে।


সরকারের নতুন সিদ্ধান্তের ফলে সারাদেশের মতো সোনারগাঁয়ের বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় রাত ৮টার মধ্যেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং মার্কেট, প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
স্মারকে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। এ নির্দেশনাও নারায়ণগঞ্জের প্রতিটি অঞ্চলের মতো সোনারগাঁয়ে সংশ্লিষ্ট আয়োজকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর