1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভুঁইয়ার ব্যক্তিগত পরিচিতি

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

হাকীম হারুনুর রশিদ:

পরিচয়: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব গ্রামে ১৯৭৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব মো. হাবিবুর রহমান ভূঁইয়া দ্বীনদার, সমাজ সেবক এবং সৎ ব্যবসায়ী ছিলেন। মাতা জাহানারা বেগম একজন আদর্শ মা এবং গৃহিণী ছিলেন। ৬ ভাই ২ বোনের মধ্যে তিনি ৫ম এবং ভাইদের মধ্যে ৪র্থ।
শিক্ষাজীবন: শিরাব জামে মসজিদের মক্তবে কুরআন শিক্ষার মাধ্যমে শিক্ষা জীবনের সূচনা। সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম ও ২য় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে স্কুল জীবন শেষ করেন। তৃতীয় শ্রেণি থেকে দাখিল পর্যন্ত কৃতিত্বের সঙ্গে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কলতাপাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় অধ্যয়ন করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হন। দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসা থেকে আলিম শ্রেণিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮তম বিএমএ লং কোর্সে অংশগ্রহণের জন্য সুযোগ পান। কিন্তু উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি অনুরাগী ড. মো. ইকবাল সম্মানজনক এই কোর্সটি ছেড়ে দেন। অতঃপর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ফাযিল এবং হাদিস বিভাগে কামিল অধ্যয়ন করে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ সহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
গবেষণা কার্যক্রম: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (এমফিল) ও (পিএইচডি)-এর মতো সর্বোচ্চ সম্মাননা ডিগ্রি লাভ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা থেকে কৃতিত্বের সাথে (বিএড) কোর্স সম্পন্ন করেন। এছাড়াও শিক্ষার গুণগত মানসহ বিভিন্ন বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। শিক্ষকদের পেশাগত ও নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে শিশুদের জন্য বিভিন্ন শ্রেণিতে পাঠদান উপযোগী বই এবং বিষয়ভিত্তিক বই লিখেছেন ১৫টি। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ-নিবন্ধ ছাপা হয়েছে ২৫টি। বিষয়ভিত্তিক প্রবন্ধ (লেকচার) আছে ৫০-এর অধিক।
রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের
সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ উপজেলা সভাপতি, ডেমরা থানার সভাপতি, সবুজবাগ থানার সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা আমীর এবং নারায়ণগঞ্জ জেলার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে সোনাগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করে ‘জনতার ভোটে’ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও অফিসিয়াল কারচুপির মাধ্যমে অল্প কয়েক ভোটে তাকে পরাজিত করা হয়েছে। ২০২৪ জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সক্রিয় এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করায় সোনারগাঁ থানা সহ বিভিন্ন থানায় প্রায় ৫৬টি রাজনৈতিক মিথ্যা মামলার কারণে বিগত ১৬ বছরের অধিকাংশ সময় কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হয়েছে।
সামাজিক কার্যক্রম: বর্তমানে তিনি যেসকল প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সেগুলো হলো-সভাপতি গভর্নিং বডি, কলতাপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসা; সভাপতি গভর্নিং বডি, আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা; প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সোনারগাঁ উন্নয়ন ফোরাম। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আল ইখওয়ান প্রোপার্টিজ লি.; প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সোনারগাঁ স্পোর্টিং ক্লাব: প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সোনারগাঁ আইডিয়াল কলেজ; প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি, সোনারগাঁ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়: প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি, সোনারগাঁ আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়, সভাপতি-ইকরা’ ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ। চেয়ারম্যান- এডুকেশন রিসার্চ সেন্টার, চেয়ারম্যান- আল ইহসান দারুল ই’তাম এবং সেক্রেটারি- সোনারগাঁ ঈশাখাঁ ফাউন্ডেশন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসা, মসজিদ, ইয়াতিমখানা, পাঠাগার, গবেষণাগার, বিজ্ঞান ক্লাব, ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর