1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নুনেরটেক ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের অঙ্গীকার, গণসংযোগে ব্যাপক প্রচারণা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

আসন্ন বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম স্বপন।
সম্প্রতি তিনি, তার নির্বাচনী এলাকায় গন সংযোগ, প্রচারণার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি বিভিন্ন মাধ্যমে প্রচারণামূলক কার্যকলাপ চালাচ্ছেন।
ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার মানুষের পাশে গিয়ে, শিক্ষা, মাদকবিরোধী কার্যক্রম এবং যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন অঙ্গীকার তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন।
মোঃ সাইফুল ইসলাম স্বপন সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও মাদকবিরোধী কর্মী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন।
তিনি এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেছেন
উন্নয়নের পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধ, পরিবেশ, কৃষি ও মৎস্য উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, কর্মসংস্থান এবং দুর্যোগ প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে কাজ করার আশ্বাস দেন।
প্রচারণায় তিনি এলাকাকে আলোকিত সমাজ হিসেবে ঘরে তোলার কথা বলেন, শিক্ষিত সমাজ, কৃষক, জেলে, প্রবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সাইফুল ইসলাম স্বপন সামাজিক যোগাযোগ
মাধ্যমে অঙ্গীকার করে বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে,
এলাকায় কোন চাঁদাবাজি হবে না, বিচার-শালিশের নামে কোনো ধরনের ঘুষ নেয়া চলবে না।
জনগণের প্রয়োজনে আমাকে খুঁজতে হবে না। আপনাদের স্ব-স্ব, মহল্লার ইমাম সাহেবের কাছে প্রয়োজনীয় ফর্ম ও সিল থাকবে, যাতে মানুষের প্রয়োজনীয় কাজ সহজ হয়।

নুনেরটেক এলাকার আশপাশের নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাবো। যতদিন বেঁচে থাকি, অবৈধভাবে বালু কাটতে দেব না।
এলাকায় জুয়া খেলাসহ কোনো অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
শিক্ষিত সমাজের পরামর্শকে সম্মান করে সু-শিক্ষার প্রসার ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করব।
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও সচেতন মানুষের সঙ্গে নিয়ে কাজ করব।
যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ভালো কাজে সম্পৃক্ত রাখার উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতেও চলমান থাকবে। কৃষক সমাজের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব।
জেলে সমাজের জীবন-জীবিকা ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখব।
প্রবাসী ভাইদের সম্মান করব এবং এলাকার উন্নয়নে তাদের মতামত ও সহযোগিতাকে মূল্য দেব। দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলমান থাকবে। নদী, রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও জনসাধারণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করব।
এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেব।
নুনেরটেকের প্রতিটি মানুষ আমার কাছে সম্মানের। কৃষকের ঘাম, জেলের পরিশ্রম, প্রবাসীর কষ্ট, শিক্ষিত সমাজের জ্ঞান, শ্রমজীবী মানুষের শ্রম, সব মিলিয়েই আমাদের নুনেরটেক। আমি একা নই, আমাদের এলাকার প্রতিটি ভালো মানুষই আমাদের সমাজের শক্তি। তাই নুনেরটেক বাসীর কাছে আমার আকুল আবেদন তারা যেন, আসন্ন বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে আমাকে একটি বার তাদের মূল্যবান ভোটটি দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দেয়। মহান আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে নির্বাচিত করে তাহলে আমার উপরের সকল অঙ্গীকার গুলই আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর