1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সরকার শিক্ষা খাতে এবার সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন -শিক্ষা মন্ত্রী মিলন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

অতীতের সকল রেকর্ড ব্রেক করে সরকার এবার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকার আগামী জুলাই থেকে নতুন স্কুল ড্রেস, জুতা, ব্যাগ এবং দুপুরের টিফিনের ব্যবস্থা জরা হবে। (১৩ জুন শনিবার)
সোনারগাঁ উপজেলা সাদীপুর ইউনিয়নের
পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের
বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এসব কথা বলেন।
তিনি আরো বলেন,
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মিলন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজীব প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রশংসা করেন। নবনির্মিত ভবনটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপি।
বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এবং শ্রেণিকক্ষ সংকট দূর করার লক্ষ্যে বাবু অমল পোদ্দারের ব্যক্তিগত উদ্যোগে ভবনটি নির্মাণ করা হয়েছে। তারা এ মহতী উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর