1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

প্রকৌশলী হাফিজ খান সোহায়েলকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মামুন মাহমুদ  

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহায়েলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুন মাহমুদ।

১৭ই জুন (বুধবার) অধ্যক্ষ মামুন মাহমুদ এর আমন্ত্রনে নারায়ণগঞ্জ শহরে বেড়াতে এসে তিনি এ ফুলেল অভ্যর্থনা পান। এসময় ভার্জিনিয়া বিএনপির সভাপতি জহীর খান ও বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবুসহ আরো অনেকে তার সফর সঙ্গী ছিলেন। এবিষয়ে বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম বাবু সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টে বলেন, আমাদের সাথে নারায়ণগঞ্জ শহরে বেড়াতে এসে – জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুন মাহমুদ ভাইয়ের আমন্ত্রণে – জেলা পরিষদ পরিদর্শনে গেলে -পরিষদের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সকলকে নিয়ে এক সাথে নারায়ণগঞ্জ ক্লাবে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। ধন্যবাদ  জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মামুন মাহমুদ ভাইকে।উনার আন্তরিক আতিথেয়তায় অতিথিরাসহ আমরা সকলেই মুগ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর