1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

৬৭ বছরের লড়াইয়ের ইতিহাস পালনে ৬৭ মিনিট সমাজ সেবার আহ্বান।

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পঠিত

আব্দুল হান্নান, বিশেষ প্রতিবেদক:

“আজ ১৮ই জুলাই। আজ “ম্যান্ডেলা দিবস”।

*নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ বা ‘ম্যান্ডেলা দিবস’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার সম্মানে প্রতি বছর তাঁর জন্মদিনে উদযাপিত একটি আন্তর্জাতিক দিবস।*

 

প্রতি বছর ১৮ই জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ পালিত হয়। ২০০৯ সালে জাতিসংঘ এই দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক নেলসন ম্যান্ডেলার ৬৭ বছরের লড়াই ও মানবতার প্রতি অবদানের সম্মান জানাতে এই দিনে মানুষকে ৬৭ মিনিট সমাজসেবামূলক কাজে সময় কাটানোর আহ্বান জানানো হয়।

 

আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অনেক সরকারি ছুটি আছে বিভিন্ন বিশেষ ব্যক্তিদের বিশেষ অবদানের জন্য। অথচ আন্তর্জাতিক এই বর্ণবাদবিরোধী নেতা দ্বীর্ঘ ৬৭বছর আন্দোলন করার পরও সেই দিবস কে ছুটি হিসেবে না নিয়ে সমাজ সেবা দিবস যা সমাজ সেবার সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যাচ্ছেন প্রায় দেড় যুগের বেশি সময় ধরে।

এদিবস পালন থেকে আমরা আমাদের অনেক দিবস কে সমাজ সেবায় রূপান্তরিত করতে পারি।

 

ইতিহাস :

২০০৯ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল, নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সমগ্র বিশ্ববাসীকে ‘ম্যান্ডেলা দিবস’ পালনের আহ্বান জানায়। এই দিনটিকে ছুটির দিন হিসেবে না রেখে তাঁরা নেলসন ম্যান্ডেলার আদর্শে সামাজিক সেবামূলক কাজকর্মের দিন হিসেবে স্থির করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে “নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস” উদযাপনের ঘোষণা করে। ২০১০ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই, নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সর্বপ্রথম এই আন্তর্জাতিক দিবস পালিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর