1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জ জেলা নাজির কামরুল ইসলামের বিরুদ্ধে মনগড়া সংবাদের প্রতিবাদে সরব বিভিন্ন মহল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

মোঃ আক্তার হোসেনঃ-

​নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত ও ভিত্তিহীনভাবে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে অসত্য সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। কোনরকম তথ্য-প্রমাণ ও সত্যানুসন্ধান ছাড়া একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য প্রচার করায় নারায়ণগঞ্জ জেলা জুড়ে সাধারণ জনগণ ও বিভিন্ন পেশাজীবী মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন জেলা নাজির মোঃ কামরুল ইসলাম। সরকারি নিয়মনীতির মধ্যে থেকে সেবাগ্রহীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করায় প্রশাসনিক মহলেও তাঁর সুনাম রয়েছে। কিন্তু সম্প্রতি একটি কায়েমি স্বার্থান্বেষী মহল নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়া এবং প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে মনগড়া তথ্য সাজিয়ে তাঁর বিরুদ্ধে এই মিথ্যা রাজনৈতিক ট্যাগযুক্ত সংবাদ প্রচার করায়।
​নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, একজন সরকারি কর্মচারীর কোনো রাজনৈতিক পরিচিতি থাকে না, তাঁদের একমাত্র পরিচয় তারা জনগণের সেবক। কাজের সুনাম নষ্ট করতে এবং মানহানি ঘটাতে এভাবে রাজনৈতিক লেবেল সাঁটিয়ে কাল্পনিক খবর প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার নামান্তর।
​এ বিষয়ে ভুক্তভোগী নাজির মোঃ কামরুল ইসলাম জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এই হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।
​এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সচেতন নাগরিক সমাজে এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। সাংবাদিকতার ন্যূনতম এথিক্স বা নিয়ম না মেনে কারো চরিত্রহননের জন্য এমন সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর