1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউএনও আহ্বায়ক,এমপি পুত্রকে সদস্য সচিব করে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পঠিত

সোনারগাঁ , (নারায়ণগঞ্জ) বিশেষ প্রতিনিধি:-
আহ্বায়ক ইউএনও, এমপি পুত্রকে সদস্য সচিব করে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গঠিত এ কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে আহ্বায়ক এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমপি পুত্র খাইরুল ইসলাম সজিবকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।

অফিস আদেশে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁয়ের খেলাধুলার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে , মাদকাসক্ত যুবসমাজ মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি এলাকায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে কমিটি। পাশাপাশি ক্রিকেট-ফুটবলের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলারও প্রসারে উদ্যোগ নেওয়া হবে।

সদস্য সচিব খাইরুল ইসলাম সজিব বলেন, সোনারগাঁর স্থবির ক্রীড়াঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, অতীতে অনেক প্রতিভাবান খেলোয়াড় যথাযথ সুযোগের অভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। ভবিষ্যতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্য ও উদীয়মান খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে। উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় নিয়মিত টুর্নামেন্ট আয়োজন ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করবে এ কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর