1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ আক্তার হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত একটি সরকারি রাস্তার মাঝখানে দেয়াল ও পিলার নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চান মিয়া গং দের বিরুদ্ধে। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খামারপাড়া এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ থেকে একটি রাস্তা বরাদ্দ করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে ওই এলাকার অর্দ-শতাদিক পরিবার প্রতিদিন যাতায়াত করে আসছিল। কিন্তু সম্প্রতি স্থানীয় চান মিয়াগং সম্পূর্ণ বেআইনিভাবে এবং প্রভাব খাটিয়ে রাস্তার ঠিক মধ্যবর্তী স্থানে ইট-সিমেন্টের দেয়াল ও পিলার তুলে প্রতিবন্ধকতা তৈরি করেন।
রাস্তায় পাকা স্থাপনা গড়ে তোলায় ওই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।
এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগীরা জানান, সরকারি বরাদ্দের রাস্তায় এভাবে ব্যক্তিগত আধিপত্য বিস্তার করে চলাচলের পথ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। বাধা দিতে গেলে প্রতিপক্ষ বিভিন্ন ভয়ভীতি দেখায় বলেও স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে নির্মিত দেয়াল ও পিলার অপসারণ করে রাস্তাটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
বিষয়টিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর