1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সাশ্রয় হবে দৈনিক ২ লাখ টাকা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চুনা ও ঢালাই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট, তিতাস গ্যাস। বৃহস্পতিবার (২১ মে) পরিচালিত এ অভিযানে প্রায় ১৪ হাজার ২০০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা হয়েছে। এতে দৈনিক প্রায় ২ লাখ ১০ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার ঝাউচর, ইসলামপুর ও সোনাখালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানের প্রথম স্পট ছিল ঝাউচর এলাকার নুরে মদিনা মসজিদ সংলগ্ন একটি অবৈধ চুনা কারখানা। সেখানে দুটি ভাট্টি ও প্রায় ২০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
দ্বিতীয় স্পট ইসলামপুর এলাকায় একটি অবৈধ ঢালাই কারখানার একটি ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া এক্সক্যাভেটর মেশিন ব্যবহার করে কারখানাটির স্থাপনা ভেঙে ফেলা হয়।
তৃতীয় স্পট ছিল সোনাখালী এলাকায়, বারডেম হাসপাতাল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিপরীতে নতুন স্থাপিত একটি চুনা কারখানা। সেখানে দুটি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালে ১ ইঞ্চি এমএস পাইপের ১০ ফুট এবং প্রায় ১৫০ ফুট প্লাস্টিকের হোজ পাইপ কেটে বিনষ্ট করা হয়।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, তিনটি কারখানার মোট পাঁচটি ভাট্টিতে ঘণ্টায় প্রায় ১০ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার হতো। এছাড়া ২০০টি আবাসিক ডাবল বার্নারে আরও প্রায় ৪ হাজার ২০০ ঘনফুট গ্যাস ব্যবহৃত হচ্ছিল। সব মিলিয়ে ১৪ হাজার ২০০ ঘনফুট প্রতি ঘণ্টা অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা হয়েছে।
তবে অভিযানের সময় কারখানাগুলোর মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি এবং কোনো মামলা বা এফআইআরও দায়ের করা হয়নি।
সংশ্লিষ্টরা জানান, ঝাউচর ও সোনাখালী এলাকার কারখানাগুলোর প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় সেখানে এক্সক্যাভেটর প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে শ্রমিকদের মাধ্যমে ভাট্টিগুলো ভেঙে ফেলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর