1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়ি নির্মাণকাজে বাধা, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিমা আক্তার নামে এক নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার মাদবরচর আলীপুরা এলাকার বাসিন্দা রহিমা আক্তারের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কয়েকজন স্বজনের বিরোধ চলে আসছে। অভিযোগে তিনি নুরুজ্জামান (৪০), হাজী আব্দুল মতিন (৬০), নূর জাহান (৫৫) ও রহিম (৪৭)-সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে বিবাদী করেছেন।

রহিমা আক্তারের অভিযোগ, তার স্বামী বিদেশে থাকায় তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরু করার পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে নির্মাণকাজে বাধা দিতে থাকেন এবং তার প্রতি মারমুখী আচরণ করেন। একপর্যায়ে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৩ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে নির্মাণাধীন কাজের সময় অভিযুক্তরা সেখানে গিয়ে আবারও বাধা দেন এবং নির্মাণকাজের জন্য আনা গাড়ি ইট নামাতে বাধা প্রদান করেন। এ সময় তারা অভিযোগকারীর প্রতি মারমুখী আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে দাবি করা হয়েছে।

রহিমা আক্তার অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তিনি ও তার সন্তানদের বড় ধরনের ক্ষতি করতে পারেন। এ কারণে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
অভিযোগকারী জানান, ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রহিমা আক্তার সোনারগাঁ থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর