1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে বন্দর স্টিল মিলের শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

৯ মাসের বকেয়া বেতন ও ২টি ঈদ বোনাস পরিশোধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেছেন নারায়ণগঞ্জের বন্দর স্টিল মিলের শ্রমিকরা। (৭ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ২টায় অত্র প্রতিষ্ঠানের সম্মুখে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দেওয়ানবাগে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকালে শ্রমিকরা জানান, ‘আমাদের ৯ মাসের বেতন এবং ২টি ঈদ বোনাস তারা আটকে রেখেছে। পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। বারবার মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা কয়েকবার আশ্বাস দিয়েছেন কিন্তু আমাদের বকেয়া বেতন ও বোনাস আজ পর্যন্ত পরিশোধ করেনি’। এ বিষয়ে কথা বলতে বন্দর স্টিল মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মিলের মূল গেইট বন্ধ ছিলো এবং দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর