1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ জামিনে

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়েরকৃত সিদ্ধিরগঞ্জ থানার দুটি ও ফতুল্লা থানার একটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া মাকসুদ হোসেন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বন্দরের চাঁপাতলী এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও জামিনে মুক্তির খবরে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জামিনের পর তিনি শিগগিরই রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে নামবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর