1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

সোনারগাঁয়ের প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান হাবুকে( ৪২) গ্রেফতার করেছে র‍্যাব-১১।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে আসামি হাবিবুরকে গ্রেফতার করা হয়।
এদিন রাতে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামি সোনারগাঁ উপজেলার রাউৎগাও এলাকার আতশ আলী ছেলে।
মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করে অভ্যস্ত।  প্রতিদিনের মত সে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১ টার সময়ে পেচাইন গ্রাম হতে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে উক্ত আসামি হাবিবুর রহমান হাবুর  ভিকটিমকে কৌশলে ডেকে তার বসত ঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীগে ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে জানান তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন বল হুমকি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখ ভুক্তভোগীর মা রুমি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর