1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

সোনারগাঁয়ে সিজারের প্রসূতিকে নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মৃত্যু

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

 

হাকীম হারুনুর রশিদ, সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে (এফ. ডব্লিউ. ভি) মাকসুদা আক্তারের নিজ বাড়িতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

শনিবার(১ মার্চ) বিকেল ৪ টায় মাকসুদা আক্তারের নিজ বাড়িতে  এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মাওলানা  মুফতি মুজাহিদুল ইসলাম জানান, সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে তার স্ত্রীর (রোগীর) আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী গর্ভের বাচ্চা ছিল সুস্থ।

কর্তব্যরত ডাক্তার বলেন  এখন চাইলে  সিজার করাতে পারেন আর নরমাল ডেলিভারি করতে চাইলে কয়েকদিন অপেক্ষা করতে পারেন ।

এমতাবস্থায় যেকোনো মাধ্যমে রোগীর স্বজনরা পরিবার পরিকল্পনা সহকারী (এফ ডব্লিউ ভি) মাকসুদা আক্তারের সাথে যোগাযোগ করলে মাকসুদা জানান, জরুরী  সিজারের রোগীকেও  নরমালে ডেলিভারি করার অভিজ্ঞতা আমার আছে। ফলে প্রসুতিকে দ্রুত মাকসুদার নিজ বাসায় যেখানে তিনি চেম্বার বসিয়ে রোগী দেখেন ও বাচ্চা ডেলিভারি করান রোগীকে  সেখানে নিয়ে যায়। পরবর্তীতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে ভুল চিকিৎসায়  বাচ্চাটি মারা যায়।

এ বিষয়ে মাকসুদা আক্তার  মুঠোফোনে জানান, ডেলিভারিতে আমার কোন ভুল ছিল না, প্রসূতীর দুই উরুর চাপায় নবজাতকটি মারা যায়।

এলাকাবাসীর  কাছ থেকে জানা যায়, মাকসুদা আক্তার নিজ বাসায় গর্ভবতীদের ডেলিভারি নিয়মিত করে থাকেন। এমন দুর্ঘটনা প্রায় শোনা যায়। নিজ বাসা বাড়িকে হসপিটাল বানিয়ে নিয়েছে। অনেক অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায়। একজন অনভিজ্ঞ মহিলার দ্বারা কেন জানি মহিলারা ডেলিভারি করাতে আসে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন,  একজন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সহকারি কখনই নিজ বাসায় চেম্বার বসিয়ে  এই ধরনের কাজ করতে পারে না। আমরা ঘটনাটি শুনেছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর