
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) বিশেষ প্রতিনিধি :
প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব । গোয়েন্দা নজরদারী ও আভিযান পরিচালনার ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামির মামলার এজাহার পর্যালোচনা থেকে জানা যায় যে, গত রবিবার (২৮/০৬/২০২৬) তারিখে সন্ধ্যা অনুমান ৭:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মোঃ টুটুল (২৮) নামে এক যুবককে গ্রেফতারকৃত আসামি নয়ন’সহ তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায় এবং এলোপাতাড়ি মারধর করে। এ সময় আসামীরা ভিকটমের বুকের মাঝখানে ছুড়ি দিয়ে স্বজোরে আঘাত করে গুরুতর জখম করে এবং ভিকটিমের কাছ থেকে নগদ ১২,৫০০ টাকা,মোবাইল ফোন’সহ সবকিছু জোরপূর্বক ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজনের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিম মোঃ টুটুল চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৪/০৮/২০২৬) ইং তারিখ রাত- ০৩:৪০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এবং র্যাব-২ এর যৌথ অভিযানে আসামী নয়ন (২৭), পিতা-খোকা মিয়া, সাং-আলী নগর, জেলা-নারায়ণগঞ্জ’কে ঢাকা মহানগরের মিরপুর থানাথীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, উক্ত আসামির বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই , ডাকাতি সহ ৪ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।