1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা মসজিদ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানা মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরিফ রাখার তাকের ওপর একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। বিষয়টি তিনি থানার ডিউটি অফিসারকে জানান।

পরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শপিং ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের রেজিস্ট্রার পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে একটি।
পুলিশের ধারণা, কোনো ব্যক্তি নামাজ পড়ার অজুহাতে মসজিদে প্রবেশ করে অস্ত্র ও গোলাবারুদ সেখানে রেখে যেতে পারে। তবে অস্ত্র ও গোলাবারুদ সেখানে কে বা কারা রেখেছে এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর