1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​

রূপগঞ্জে গেনকি জাপানিজ ভাষা সেন্টার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বরাব সূর্য তরুণ সিনিয়র একাদশকে ১-০ গোলে বরাব ইয়াং স্টার একাদশ পরাজিত করেন। বরাব ইয়াং স্টারের হয়ে একমাত্র গোল করেন অধিনায়ক আশরাফুল ইসলাম সাজিদ।
টুর্নামেন্টটির খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তন্ময় খান শাকিল, নাহিদ হাসান কাউসার, হাজী আবদুল বাসেদ, আকিব সাউদ, হাজী আজিজুল হক, আবদুল ওয়াদুদ, হাজী মোলজার হোসেনসহ অনেকে।

গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক নাহিদ হাসান কাউসার বলেন- গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার হওয়ার পর থেকেই অত্র এলাকাসহ আপ পাশের এলাকা থেকে প্রায় শতাধিক ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষার জন্য সফলতার সাথে জাপানে প্রেরন করেছে। এসকল ছাত্র-ছাত্রীরা একদিকে যেমন উচ্চ শিক্ষা গ্রহন করছে অন্য দিকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এসময় তিনি আরো বলেন- আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অত্র এলাকার কিশোর থেকে যুবক সকলের মধ্যে সম্প্রীতি ও ভাতৃত্ববোধ তৈরীর চেষ্টা করেছি, এলাকাবাসীসহ সকলে মাঝে আমরা যেই উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আমরা আয়োজন করবো, পাশাপাশি অত্র এলাকাতে একটি মানসম্মত স্পোর্টস টিম গঠন করবো।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প কিছু নেই, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মজবুত ও দৃঢ় হয়, সামাজিক অবক্ষয় দূর হয়। এসময় বক্তারা গেনকি জাপানিজ ভাষা সেন্টারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর